নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়ার আইলমাড়ি ব্রিজের কাছে বনপাড়া-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

+ There are no comments
Add yours