নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে তাঁরই ফেসবুক আইডি থেকে নির্যাতনের ভিডিও লাইভ করার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লাইভের এক পর্যায়ে তাকে ‘এনসিপি জিন্দাবাদ’ স্লোগান দিতে নির্দেশ দিতে শোনা যায় দুর্বৃত্তদের।
জানা যায়, রোববার সন্ধ্যায় জামালপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনকে অজ্ঞাত স্থান থেকে অপহরণের পর তাঁর পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। শাহেদের বাবা প্রয়াত এবং মা গুরুতর অসুস্থ হওয়ায় তাঁর পরিবারের পক্ষে দ্রুত মুক্তিপণের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় অপহরণকারীরা রাতেই শাহাদাতের ফেসবুক আইডি নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে তাঁকে নির্যাতনের ভিডিও লাইভ করে। ভিডিওতে দেখা যায়, শাহাদাতের চোখ কাপড় দিয়ে বাঁধা এবং তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে।
লাইভটিতে দেখা, ‘এনসিপি জিন্দাবাদ’ স্লোগান দিতে শাহাদাতকে নির্দেশ দিচ্ছেন দুর্বৃত্তদের একজন। এসময় সাহেদকে বলতে শোনা যায়, ‘ভাই, আমারে মাইরা ফালান, আমি এটা বলতে পারব না।’ এরপর তাকে উপর্যুপরি মারধর করতে দেখা যায়।
এদিকে এই ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করছেন আবার কেউ কেউ এনসিপির স্লোগান দিতে বাধ্য করার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

+ There are no comments
Add yours