সম্প্রতি এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ‘বেজন্মা’ বলে গালি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করা হলে তাকে কিশোরগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুমকি দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
ছাত্র নেতাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ফজলুর রহমান এখন বিএনপির হয়ে বক্তৃতা দিচ্ছেন। অথচ তার ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ানকেই প্রতিফলিত করছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরষ্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। আমরা বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদী শাবককে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করুন।

+ There are no comments
Add yours