ছিনতাইকারী ও সন্ত্রাসীদের কাছে‘সামুরাই’ ও ‘চাপাতি’ ভাড়া দেয় তারা!

রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে ‘সামুরাই’ চাপাতিসহ প্রায় ১১০০টি ধারালো ‘অস্ত্র’ উদ্ধারের তথ্য দিয়েছে সেনাবাহিনী।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু ও মিট হ্যামার।

শনিবার (৯ আগস্ট) সন্ত্রাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে নিউ মার্কেটের বিভিন্ন দোকান থেকে প্রায় ১১০০ চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়। এগুলো কোনো গৃহস্থালি ব্যবহার হয় না; বাস্তবে গত কয়েক মাস ধরে এসব অস্ত্র দিয়ে একাধিক হত্যা, জখম, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

অভিযানে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে ৯ জনকে আটকের তথ্য দিয়ে বাহিনীর তরফে বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে ‘অধিকতর তদন্তের’ প্রয়োজন।

শেরে বাংলা নগর আর্মি ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত ‘বেড়েছে’। বিভিন্ন সময় সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তি, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এ ধরনের ধারালো ‘সামুরাই’ চাপাতি উদ্ধার হয়েছে।

সংবাদমাধ্যমের বরাতে কোনো একটি স্থান থেকে এ ধরনের ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে জানতে পেরে এবং গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পর এ অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours