‘গণহত্যাকারী’ হিসেবে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম!

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যপুস্তকে ইতিহাসের নতুন সংযোজন হিসেবে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ‘গণহত্যাকারী’ হিসেবে উল্লেখ করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ ফেসবুকে (এডমিন পোস্ট) লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে।’

তিনি আরও জানান,’ বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।’

এই পোস্টে শেখ হাসিনার ছবিসম্বিলিত একটি কার্ডে লেখা, “বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম”

ফটোকার্ডটিতে আরও লেখা “আগামী ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে।”

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours