স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না।
মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তপশিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।
তিনি মনে করেন, রাজনীতিতে যুক্ত এমন কয়েকজন বর্তমানে সরকারে আছেন; মাহফুজ আলমসহ যদি আরও কেউ থাকেন, তবে তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই যাতে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর প্রশ্ন না ওঠে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

+ There are no comments
Add yours