কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন ”আমার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী জামায়াত যদি বিজয়ী হতে পারে আমি বিষ খেয়ে মরে যাব”। অবশেষে সেই চ্যালেঞ্জে তিনি জয়ী হয়েছেন।
জামায়াতে প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ১৫০ কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

+ There are no comments
Add yours