গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার ঘটনায় এখনো রহস্য কাটেনি। চাঁদাবাজি নিয়ে লাইভ প্রচার করার ফলে হত্যা শিকার হয়েছেন তিনি এমনটা প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার কর্মস্থল প্রতিদিনের কাগজ এবং তুহিনের ব্যক্তিগত ফেসবুক ঘেঁটে এমন কোনো লাইভ ভিডিও পাওয়া যায়নি। অন্যদিকে ফেসবুক থেকে জানা যায় ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন কৌশলে জামায়াত-শিবিরের রাজনীতির সমালোচনামূলক পোস্ট করতেন। সেসব পোস্ট অনেকে শেয়ার করে এই হত্যাকাণ্ড নতুন সন্দেহের জন্ম দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। তার পোস্টকৃত ভিডিওর সত্যতা পাওয়া গেলেও সেই লাইভের অস্থিত পাওয়া যায়নি।
অন্যদিকে সাংবাদিক তুহিনের ‘মো: আসাদুজ্জামান তুহিন’ নামের ব্যক্তিগত একাউন্টে দেখা যায় তিনি বিভিন্ন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সমালোচনা করে পোস্ট দিয়েছেন।
৬ অগাস্ট রাতে তুহিন ফেসবুকে লিখেন
‘অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো – রাজাকার এখন কয় – স্বৈরাচার আর জামাতের বিরুদ্ধে বললে শাহাবাগী ৭১ আর ২৪ এর বেচাবিক্রতে আমজনতার জুস বের হয়ে যাচ্ছে’
একই দিন দুপুরে তিনি ফেসবুকে লিখেন- ‘শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে টিএসসি থেকে মানবতা বিরোধী অপরাধীদের ছবি সরিয়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘
এছাড়া বিভিন্ন সময় তিনি এনসিপির রাজনীতি নিয়ে কৌশলগত সমালোচনা করেও পোস্ট দিয়েছেন।
আল-আমিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন- সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেইসবুক পেইজে গিয়ে চাঁদাবাজির কোনো নিউজ নেই। বরং তার আইডিতে দেখা যাচ্ছে জামাত ও এনসিপি সম্পর্কে একাধিক নেতিবাচক পোস্ট। তাহলে কারা এই হত্যা কাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে?
অন্যদিকে এই হত্যাকাণ্ডে গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ জড়াচ্ছেন অনেকে। ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে আজকে বিকেলে চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির ঘটনা নিয়ে একটি ফেইসবুক লাইভ করেন নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। যেটি মূলত তানভীর সিরাজ এর বাহিনীর বিরুদ্ধে ছিল। তার সেই লাইভ ভিডিওটি ডিলিট করতেও বাধ্য করেন তানভীর।
জানা যায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে পেয়ে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃ’ত্তরা তাঁকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

+ There are no comments
Add yours